[ দেশজুড়ে ]
সাপাহারে চারার হাটে অবৈধ খাজনা আদায় বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর সাপাহারে মৌসুমি চারা গাছের হাটে অবৈধ খাজনা আদায় বন্ধ করা হয়েছে। শনিবার দুপুরে ইউএনও কল্যাণ চৌধুরী ও ওসি আব্দুল হাই নিউটন অভিযান চালিয়ে খাজনা আদায় বন্ধ করেন।
ইউএনও ও ওসি জানান, দীর্ঘ দিন ধরে সাপাহারের টিএনটি মোড়ে ইসলামপুর মৌজায় সড়কের পাশে প্রতি শনিবার মৌসুমি ভেদে চারা গাছের বাজার বসে। প্রতি হাটেই গাছ ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে খাজনা আদায় করেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়।
তারা আরো জানান, কোনো গাছের খাজনা আদায় করা হলে গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে অবিলম্বে চারা গাছ বিক্রেতাদের সাপাহার হাট-বাজারের ফেরীর আওতায় আনা হবে। সেখানে তারা চারা গাছের জন্য সরকারি নির্ধারিত হারে খাজনা আদায় করতে পারবেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!