শিশুর ওজন বাড়াতে কোন খাবারগুলো বেশি কার্যকরী জানেন কি?
সব মা-বাবাই চায় সন্তান সুস্বাস্থ্যবান হোক। তাইতো সন্তানের খাওয়া-দাওয়ার ওপর থাকে তাদের কড়া নজন। কিন্তু এই নজরদারি যদি সঠিক উপায়ে না হয় তবেই বাড়ে বিপদ।
সন্তানের ওজন বাড়াতে এমন কিছু খাবার বেশ কার্যকরী যা সকল মা-বাবারই জানা প্রয়োজন। এই খাবারগুলো শিশুর ওজন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধও করে। চলুন তবে জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-
মাখন
মাখন স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস। বড়দের মাখন খাওয়ার কিছুটা সাবধান থাকলেও শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ওজন বৃদ্ধির জন্য শিশুর প্রতিদিনের খাদ্য তালিকায় মাখন রাখুন।
.png)
মিষ্টি আলু
মিষ্টি আলু শিশুকে ছয় মাস বয়সের পর থেকে দিতে পারেন। পটাসিয়াম ,ম্যাগনেসিয়াম , ভিটামিনে সমৃদ্ধ এই খাবারটি দ্রুত শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
কলা
কলায় প্রচুর পরিমাণে ফাইবার পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬ রয়েছে। যা শিশুর শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
দুধ
শিশুদের ওজন বৃদ্ধিতে দুধ একটি আদর্শ খাবার। এক বছর থেকে শুরু করে বড় বাচ্চাদের গরুর দুধ দিতে পারেন।
ডিম
প্রোটিনের উৎস হিসেবে ডিমের কথা আমরা সবাই জানি। প্রতি ১০০ গ্রাম ডিমে প্রায় ১৪ গ্রাম প্রোটিন থাকে। আর শিশুর ওজন বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা অপরিসীম।
মুরগির মাংস
প্রোটিনের অন্যতম একটি উৎস হলো মুরগির মাংস। এটি পেশী মজবুত করে। তাই সপ্তাহে দুই এক দিন মুরগির মাংস রাখুন।