[ খেলা ]
‘শিলা কি জাওয়ানি’তে মেয়ের সঙ্গে নাচলেন ওয়ার্নার
ভারতীয় গান ‘শিলা কি জাওয়ানি’তে মেয়ের সঙ্গে নাচলেন ওয়ার্নার -ছবি : টুইটার
মরণঘাতী করোনাভাইরাসের কারণে অচল সারা বিশ্বের মানুষ। দুঃশ্চিন্তার মধ্যে হলেও পরিবারের সঙ্গে সময়টা ভালোই কাটছে সকলের। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের একটি নাচের ভিডিও কিন্তু তেমনটাই বলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপস ‘টিকটক’ এ করা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ওয়ার্নার। ভিডিওতে টিকটকের গানের সাথে তাল মিলিয়ে ওয়ার্নার ও তার মেয়ে নাচলেন। আর গানটি ছিল ভারতের সুপারহিট গান ‘শিলা কি জাওয়ানি’।
ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে নিজের মেয়েকে ভারতীয় পোশাকও পড়িয়েছেন ওয়ার্নার। বলিউডের নায়িকাদের মত দারুনভাবে নাচেন ওয়ার্নার মেয়েও।
টুইটারে পোস্ট করা ভিডিও’র ক্যাপশনে ওয়ার্নার লিখেছেন, ‘ইন্ডি, আপনাদের জন্য এটা করতে বলেছে। দয়া করে কেউ আমাকে সহায়তা করুন’।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!