[ বিনোদন ]
শাহরুখকে সরিয়ে পরিচালকের সঙ্গে গৌরির চোখ ধাঁধানো নাচ
ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট
স্বামী বলিউড বাদশা শাহরুখ খানকে সরিয়ে এক পরিচালকের সঙ্গে চোখ ধাঁধানো নাচের পারফর্ম করেছেন গৌরি খান। আর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নেটিজেনরা পরিচালক সঙ্গে গৌরির নাচের ভিডিওটি উপভোগ করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ছোটবেলার বন্ধু অনিশা মালহোত্রাকে বিয়ে করছেন করিনা ও করিশ্মা কাপুরের খালাতো ভাই আরমান জৈন। গত বছরের জুলাইয়ে তাদের বাগদান সম্পন্ন হলেও সম্প্রতি রিসেপশন পার্টি হয়েছে। এতে হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান, তার স্ত্রী গৌরি খান, করন জোহরসহ বলি তারকারা। ওই পার্টিতে তনু ওয়েডস মনু ছবির “সাড্ডি গালি” গানের সঙ্গে প্রথমে চুটিয়ে নাচেন শাহরুখ ও গৌরি।
এরপরই মঞ্চে বাজতে থাকে বানটি অর বাবলির ‘কাজরা রে’ গান। সেই গানের সঙ্গে কোমর দুলিয়ে মঞ্চ মাতাচ্ছিলেন শাহরুখ দম্পতি। এ সময় পরিচালক করন জোহর মঞ্চে উঠলে স্বামীকে সরিয়ে করনের সঙ্গে চোখ ধাঁধানো কোমর দুলান গৌরি খান। এরপর করন ও স্ত্রীর সঙ্গে মঞ্চে এসে আবারো নাচেন শাহরুখ। পরে এসব দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে ভাইরাল হয়ে পড়ে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!