[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে অর্ধশতাধিক জেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে ইলিশ ধরার অপরাধে ৫১ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, ইলিশ রক্ষায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫১ জেলেকে আটক করা হয়। এ সময় চার মণ ইলিশ ও প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার ইলিশ মাছ এতিম খানা ও মাদরাসায় প্রদান এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক জেলেদের প্রত্যেককে ১২ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!