ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ৬ ডিসেম্বর ২০১৯
মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা টুকুউজ্জামানের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, সকাল ৯ টার দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের টুকুউজ্জামানের তিন বছরের মেয়ে চামেলী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একটি ধান বোঝায় ট্রলির নিচে চাপা পড়ার উপক্রম হয়। ওই সময় টুকুউজ্জামান ছুটে গিয়ে মেয়েকে বাঁচালেও ট্রলির ধাক্কায় নিজে মারাত্মক আহত হন। দ্রুত তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!