ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মাত্র ১৫ মিনিটেই কমোড হবে ঝকঝকে সাদা এই উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ২৫ আগস্ট ২০১৯
মাত্র ১৫ মিনিটেই কমোড হবে ঝকঝকে সাদা এই উপায়ে
ফাইল ছবি

বাথরুম পরিষ্কার রাখা খুব প্রয়োজন। কারণ এটি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তাছাড়া বাথরুম অপরিষ্কার থাকলে তা দেখতে বা ব্যবহার করতেও খুব সমস্যা হয়। বাথরুম বিশেষ করে কমোডে হলদে ভাব অথবা নোংরা দেখা গেলে তা আপনার রুচিতে বাঁধাই স্বাভাবিক। অনেকে অনেক কিছু ব্যবহার করেও এই হলদেটে ভাব দূর করতে পারেন না।

তাই আজকের লেখায় জেনে নিন, নিমিশেই কমোড পরিষ্কারে বেকিং সোডার ব্যবহার। মুলত বেকিং সোডায় রয়েছে শক্তিশালী ক্লিনজিং উপাদান যা কমোডের দাগ দূর করে এবং টয়লেটের মেঝে জীবাণুমুক্ত রাখতেও সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক কমোড পরিষ্কারে বেকিং সোডার ব্যবহার পদ্ধতি-

প্রথমে টয়লেটের কমোডে ১ কাপ বেকিং সোডা ঢেলে দিন। এরপর তাতে ১ কাপ সাদা ভিনেগার ঢালুন। দেখবেন এক ধরনের বুদবুদ শব্দ শোনা যাবে। শব্দ বন্ধ হয়ে গেলে এক মগ গরম পানি ঢেলে দিন। ১৫ মিনিট অপেক্ষা করে ফ্ল্যাশ করে দিন। ব্যস পরিষ্কার হয়ে যাবে কমোড।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!