ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় একজন ভালো বন্ধু!

গবেষণার তথ্য
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ২৭ জানুয়ারি ২০২০
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় একজন ভালো বন্ধু!
ছবি: সংগৃহীত

জীবনে চলার পথকে সহজ ও সুন্দর করতে একজন বন্ধুর গুরুত্ব অপরিসীম। এক কথায় বন্ধু ছাড়া জীবন ঠিকভাবে উপভোগ করা কঠিন। তাছাড়া একজন বন্ধুই নানান প্রতিকূল পরিস্থিতিতে সঙ্গে থেকে ভরসা দেয়।

জানলে অবাক হবেন যে, একজন ভালো বন্ধুই আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক কীভাবে-

বন্ধুত্ব জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড সাইকিয়াট্রি-তে প্রকাশিত বেশ কিছু গবেষণা অনুসারে, একাকিত্বের সঙ্গে ডিমেনশিয়ার মতো রোগের সরাসরি যোগ রয়েছে। দেখা গেছে, যেসব মানুষদের সঙ্গে বন্ধুদের সেভাবে যোগাযোগ হয় না, তারা এতটাই একা অনুভব করতে থাকেন যে ব্রেনের সেলগুলো শুকাতে শুরু করে। ফলে প্রথমে মনোযোগ হ্রাস পেতে পেতে একসময় স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো ঘটনা ঘটে।

Advertisement

আর যারা প্রতিনিয়ত বন্ধুদের মাঝে থাকেন তাদের ক্ষেত্রে একেবারে উল্টো ঘটনা ঘটে। এক্ষেত্রে ব্রেন সেলেগুলোর কর্মক্ষমতা বাড়ার কারণে শুধু স্মৃতিশক্তির উন্নতি হয়, তা নয়। সেইসঙ্গে বুদ্ধি এবং মনোযোগেরও উন্নতি ঘটে।

বন্ধুত্ব তাই জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে গড়ে তুলুন ভালো বন্ধুত্ব। এতে আপানার ক্ষতি হবে না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে, একাকীত্ব দূর হবে। সঙ্গে জীবন হয় আনন্দময়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!