ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মঠবাড়িয়ায় ইয়াবাসহ দু’জন গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৮ জানুয়ারি ২০২০
মঠবাড়িয়ায় ইয়াবাসহ দু’জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার আলগী বাজার থেকে আরিফুল ইসলাম ও সুমন খান নামে দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল উপজেলার পূর্ব পাতাকাটা গ্রামের বাবুল মোক্তারের ছেলে ও সুমন উপজেলার বাদুরা গ্রামের বাদল খানের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই জাফর জানায়, উপজেলার আলগী বাজার এলাকায় অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে আরিফুল ও সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, আরিফুল ও সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!