ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মঠবাড়িয়ায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৯, ১৯ নভেম্বর ২০১৯
মঠবাড়িয়ায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন-জেলার ভান্ডারিয়ার ইকড়ি গ্রামের কাছেম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার, মঠবাড়িয়ার আন্দারমানিক গ্রামের অরুন শিকদারের ছেলে রিন্টন শিকদার, পৌরশহরের সবুজনগরের আব্দুল হকের ছেলে আলমগীর, পৌরশহরের টি অ্যান্ড টি রোড়ের অনীল হালদারের ছেলে অনিত ও উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রুহুল আমীনের ছেলে আবু জাফর। 

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ টায় উপজেলার মুসুল্লিবাড়ির সাকায়েত মহুরীর বাড়ির সামনের সড়ক থেকে ১০১ ইয়াবাসহ ব্যবসায়ী খোকনকে আটক করে পুলিশ। 

Advertisement

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার আন্দারমানিক বাটারপোল থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিন্টন ও আলমগীরকে আটক করা হয়। এছাড়া একই সময় পৌর শহরের টি অ্যান্ড টি রোড থেকে মাদক ব্যবসায়ী অনিত ও আবু জাফরকে আটক করে পুলিশ।
 
ওসি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!