ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় এন্টিবায়োটিক বিষয়ক আলোচনা সভা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১ ডিসেম্বর ২০১৯
ভোলায় এন্টিবায়োটিক বিষয়ক আলোচনা সভা
ছবি : ডেইলি বাংলাদেশ

ভোলায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতন সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে।

‘এন্টিবায়েটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এ স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে রোববার সিভিল সার্জেন ভোলা অফিসের সভাকক্ষে এ আলোচনা সভা  হয়।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কান্টেইনমেন্ট, ভাইরাস হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি এ সভার আয়োজন করে।

Advertisement

সিভিল সার্জেন ডা. নিত্যানন্দ চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেয় সদর হাসপাতালের  শিশু বিশেষজ্ঞ ডা. সুব্রত রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সুলাইমান, ব্রাক জেলা প্রতিনিধি মো. আশরাফুল আলম, নাসিং ইন্সট্রাক্টর আছমা বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এন্টিবায়োটিক সেবনের আগে যোগ্যতাসম্পন্ন পেশাদার স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করে ব্যবহার করা উচিত। 

বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক সেবন করা ঠিক নয়। এন্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। এন্টিবায়োটিক ঠান্ডা বা ভাইরাসজনিত রোগে  কোনো কাজ করে না। যদি ভাইরাসজনিত রোগে এন্টিবায়োটিক প্রয়োগ করা হয়, তবে বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।  

ডাক্তার ছাড়া অন্য কারো ওষুধ দেয়ার কোনো এখতিয়ার নেই। এন্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া বা অন্য ওষুধের সঙ্গে এর কোনো ইন্টারঅ্যাকশন আছে কিনা তা সাধারণ জনগণের অজানা। এন্টিবায়োটিক সেবন করতে গিয়ে অনেকে অন্যান্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তাই এন্টিবায়োটিক সচেতনতা খুবই জরুরি। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!