বুটেক্স শিক্ষার্থী তুষারের অ্যাপ ‘টেক্সব্যাগ’
টেক্সটাইল সম্পর্কিত অ্যাপ টেক্সব্যাগ বানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. তুষার আকন।
টেক্সব্যাগে টেক্সটাইল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব টপিক পাওয়া যাবে সম্পূর্ণ মাতৃভাষায়। এছাড়া টেক্সটাইল সম্পর্কে অভিজ্ঞদের লেখাও আপলোড করা যাবে। যে কেউ এখানে লেখা পাঠাতে পারেন।
টেক্সব্যাগে চারটি সেকশন রাখা হয়েছে-
১. আর্টিকেল সেকশন: এখানে পাবেন গুরুত্বপূর্ণ সব পোস্ট।
২. লিংক সেকশন: এখানে থাকবে প্রয়োজনীয় সব লিংক।
৩. অ্যাবাউট সেকশন: এখানে থাকবে অ্যাপের বিবরণসহ সবকিছু আপডেট করার সুবিধা।
৪. রাইটিং সেকশন: এখানে যে কেউ তার লেখা পাঠাতে পারবে।
লেখা পাঠাতে হলে প্রথমে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। ক্যামেরা ইমেজে টাচ করে পোস্ট সম্পর্কিত একটি ছবি যুক্ত করতে হবে। পোস্টের টাইটেল লিখতে হবে। পোস্ট কন্টেন্ট লিখতে হবে। এরপর লেখা সেন্ড করতে হবে। লেখাগুলো যাচাই-বাছাই করে টেক্সব্যাগ অ্যাপে আপলোড করা হবে।
.png)
টেক্সব্যাগের ডাউনলোড লিংক: https://drive.google.com/open?id=1U_lDRRoAaMrMq-XBkakS0CHdcoILrvQ6
টেক্সব্যাগ অ্যাপ সম্পর্কে মো. তুষার আকন বলেন, ডিজিটালাইজেশনের যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এ স্মার্টফোন ব্যবহারে আমরা দিনের যতটুকু সময় ব্যয় করি, সেই সময়টাকে আরেকটু উপযোগী করতেই টেক্সব্যাগের সূচনা। একটা ওয়েবপেজ থেকে তথ্য পেতে যতোটা সময় প্রয়োজন, একই তথ্য আরো কম সময়ে স্মার্টফোনের অ্যাপে পাওয়া যায়। এছাড়া মোবাইল অ্যাপের ব্যবহার অনেক সহজ।
ডেইলি বাংলাদেশ/এআর