ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

বিশ্ব জলাভূমি দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ২ ফেব্রুয়ারি ২০২০
বিশ্ব জলাভূমি দিবস
ফাইল ফটো

আজ ‘বিশ্ব জলাভূমি দিবস’। বিশ্বব্যাপী দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। জলাভূমি সংক্রান্ত সম্মেলনে সাক্ষর গ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস পালন করা হয়।

১৯৭১ সালের এ দিনে কাস্পিয়ান সাগর তীরবর্তী ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যাতে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়েছিল। ১৯৯৭ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী এ দিবস উদযাপিত হয়। শুরু থেকেই দিবসটিকে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবস পালন করা হয়ে থাকে।

এ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি দফতর, বেসরকারী সংস্থাসহ বিভিন্ন স্তরের নাগরিকগণ জলাভূমির উপযোগিতা ও সুবিধার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি রামসার কনভেনশনের কথাও তুলে ধরেন। 

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত কনভেনশনের ওয়েবসাইটে ৯৫টিরও অধিক দেশে গৃহীত বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়। আলোচনা সভা, সেমিনার, প্রকৃতিতে হাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৌকাবাইচ, নগর পরিচ্ছন্নকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়। 

রেডিও, টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার ও অনুষ্ঠান প্রচার, দৈনিকগুলোয় ক্রোড়পত্র, নতুন জলাভূমি নীতিমালা প্রকাশ, নতুন রামসার এলাকা নির্ধারণ, জাতীয় পর্যায়ের নতুন পরিকল্পনা গ্রহণ এ দিবসের অন্যতম অনুষঙ্গ।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!