ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের এক বছরেই ছেলের মা হলেন প্রিয়াঙ্কা! শেয়ার করলেন ছবিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২৭ নভেম্বর ২০১৯
বিয়ের এক বছরেই ছেলের মা হলেন প্রিয়াঙ্কা! শেয়ার করলেন ছবিও
নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রথম বিবাহবার্ষিকী আগামী ২ ডিসেম্বর। কেননা গত বছরের এই দিনে যোধপুরের বিলাস বহুল উমেদ ভবন প্যালেসে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। সেই দিনটাকে আরো স্মরণীয় করে রাখতে এবার নতুন সদস্যকে ঘরে নিয়ে আসলেন নিক দম্পত্তি।

নিক-প্রিয়াঙ্কার নতুন পোষ্য জিনো

ছেলের মা হয়ে প্রিয়াঙ্কার খুশি যেন ‘উপচে’ পড়ছে। সকালে নিক যখন ঘুমাচ্ছেন, তখন ছেলেকে হঠাৎই তুলে দিলেন তার কোলে। ঘুম চোখে এমন অভূতপূর্ব উপহার দেখে তো নিক বেজায় খুশি। ছোট্ট ছেলেটি হল নিক-প্রিয়াঙ্কার নতুন পোষ্য। তার নাম জিনো জোনাস। 

ছোট এই জিনো জার্মান শেফার্ডের পুরুষ বাচ্চা। অ্যানিভার্সারির আগে আপাতত জিনোকে নিয়ে দিব্যি কাটছে নিক-প্রিয়াঙ্কার সংসার। নিকের সঙ্গে ছেলে জিনোর ছবি শেয়ার করে লিখেছেন, ব্যাক ইউথ মাই বয়েজ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!