ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাছে ভরপুর বিখ্যাত চাগান লেক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৯
মাছে ভরপুর বিখ্যাত চাগান লেক
ছবি: সংগৃহীত

চীনের জিলিন প্রদেশের বিখ্যাত চাগান লেকে বেড়েছে মাছ ধরার পরিমাণ। শীত মৌসুমে বরফাচ্ছন্ন এ লেক ড্রিল করে ডিসেম্বরেই জাল ফেলে মাছ ধরা শুরু করেছেন জেলেরা।

মঙ্গোলিয়ান ঐতিহ্য রক্ষার্থে এ লেকে ১ হাজার বছর ধরে মাছ ধরার প্রচলন চলে আসছে। আগে ৫ থেকে ১০ হাজার কেজি মাছ ধরা পড়লেও বর্তমানে একটি জালে ৫০ হাজার কেজি মাছও ধরা পড়ে।

২০১৮ সালে এ পরিমাণ ছিল ২ লাখ ৬০ হাজার কেজি। চীনা লুনার নতুন বছরের শুরু ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে মাছ ধরার এ উৎসব। এ মৌসুমে চীনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসেন পর্যটকরা। ৫০০ স্কয়ার কিলোমিটারের এ এলাকায় চাষ হয় ৬০ প্রজাতির মাছ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!