ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বাংলাদেশের ছবিতে গাইলেন বলিউডের জ্যোতিকা টাংরি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ৩১ আগস্ট ২০১৯
বাংলাদেশের ছবিতে গাইলেন বলিউডের জ্যোতিকা টাংরি
জ্যোতিকা টাংরি

শুধু অভিনয়ে অভিনেতা-অভিনেত্রীই নয় ঢালিউডের ছবির গানেও দেখা যাচ্ছে বলিউডের শিল্পীদের। এবার বাংলাদেশের ছবির গানে কণ্ঠ দিলেন ‘ফিরভি তুমকো চাহুঙ্গি’, ‌ও মেরি লায়লা’ খ্যাত বলিউডের কণ্ঠশিল্পী জ্যোতিকা টাংরি। গানটির শিরোনাম ‘বেবি বিউটিফুল’। গানটি ব্যবহার করা হবে অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ ছবিতে। 

এ বিষয়ে অনন্য মামুন বলেন, শুক্রবার মুম্বাইয়ের প্লে হার্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। গানটির শিরোনাম ‘বেবি বিউটিফুল’। এর কথা ও সুর করেছেন স্যাভি। সব মিলিয়ে বেশ সুন্দর হয়েছে কাজটি। আশা করছি, জ্যোতিকার বাংলাদেশে অভিষেকটা সবাই গ্রহণ করবেন।

একজন সুপারস্টারদের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মেকআপ’। এ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। থাকছেন আরো একঝাঁক তারকারা।

ছবির শুটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে। আসছে সেপ্টেম্বরে ছবির টিজার মুক্তি দিয়ে এর কলাকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন পরিচালক। 

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!