ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, আটক ২
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব মধুপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মো. রাসেল উদ্দিন নামে এক অপহৃত যুবককে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- চাঁদপুরের কচুয়ার মো. রাজীব বৈদ্য প্রকাশ রাজু, ফেনীর ছাগলনাইয়ার মধ্যম মঠুয়া গ্রামের জমির উদ্দিন চৌধুরী বাড়ির মো. চাঁন মিয়ার ছেলে আব্দুল করিম বিপ্লব।
এ সময় আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে অপহৃত মো. রাসেল উদ্দিনকে উদ্ধার করা হয়।
.png)
আটকদের জিজ্ঞাসাবাদে পলাতক মো. সাহাবুদ্দিন, মো. সাখাতুর রহমান, জাভেদ ইকবাল জিসান ও মো. জুয়েলের নাম জানায়। আটক আসামি ও অপহৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. জুনায়েদ জাহেদী জানান, চট্টগ্রাম ভূজপুরের জলন্তির মো. শরবত আলীর ছেলে মো. নুরুজ্জামান প্রকাশ ভোলা র্যারের কাছে অভিযোগ করেন তার ছেলে মো. রাসেল উদ্দিন বুধবার বিয়ের দাওয়াত দিতে আসলে ফেনীর মহিপাল হতে অপহৃত হয়। পরে অপহরণকারীরা ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় অপহরণকারী ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব মধুপুর গ্রামের মো. সবুজ মিয়ার চারা বাগানের ভেতরে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে অপহৃত ভিকটিমকে ছেড়ে দেয়ার জন্য অবস্থান করছে।
বৃহস্পতিবার র্যাবের একটি দল ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে দুই জনকে আটক করে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ