[ দেশজুড়ে ]
ফরিদপুরে ট্রলিচাপায় শিশু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের মধুখালীতে চিনিকলের আখ বোঝাই একটি ট্রলির চাপায় সিয়াম নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে মধুখালী-বেলেশ্বর সড়কে গাজনা ইউপির শ্রীপুর গ্রামের বাশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম শ্রীপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। সে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। তার বাবা জিন্নাত শেখ একজন দিনমুজুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুর আখ সেন্টার থেকে মধুখালী চিনিকল অভিমুখী একটি আখ বোঝাই ট্রলি সিয়ামকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কানাইপুরে মারা যায়।
দুর্ঘটনার পর ফরিদপুর চিনিকলের কর্মকর্তারা নিহতের বাড়িতে যান।
মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!