[ খেলা ]
প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে পড়লেন বাভুমা
তেম্বা বাভুমা
শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই ধাক্কা খেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তেম্বা বাভুমা।
গত রোববার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে থাকা ওপেনার বাভুমা ১৫৩.৭৫ স্ট্রাইক রেটে ১২৩ রান করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিং-এর সময় ইনজুরিতে পড়েন বাভুমা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়লেও, দলের সঙ্গে আছেন বাভুমা। আশা করা হচ্ছে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে দলে পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!