এই ঘটনায় স্ত্রী আছিয়া খাতুন ও ছেলে মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউপির সুলতানপুরে তাকে হত্যা করা হয়।
.png)
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য স্ত্রী-ছেলে মিলে আব্দুল বারিককে খুন করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আব্দুল বারিকের ঘর থেকে রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় শাবলের কয়েকটি আঘাত রয়েছে। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, সুলতানপুর গ্রামের কালাশাহ্, রকিব ও হান্নানের সঙ্গে আব্দুল বারিকের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এর আগে ২০১৭ সালে আব্দুল বারিকের সঙ্গে সংঘর্ষে কালাশাহের জামাতা নিহত হয়। এই মামলায় আব্দুল বারিকের ছেলে সাবাজ আলী কারাগারে রয়েছেন।