ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবেশে লাগবে আইডি কার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ২ মে ২০২০
পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবেশে লাগবে আইডি কার্ড
ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকেরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কাজের জন্য পোশাক শ্রমিকদের ঢাকায় আসতে হলে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড দেখানোর নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

শ‌নিবার এ সংক্রান্ত এক নির্দেশনা জা‌রি করে সংস্থাটি জানায়, পোশাক শ্রমিকদের অন্যথায় ঢাকায় প্রবেশের অনুমতি প্রদান করা যাবে না।

নির্দেশনায় বলা হয়, কোনো শ্রমিককে কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। 

এদিকে এরইমধ্যে ঢাকা ও এর আশপাশের পোশাক কারখানাগুলো খুলে দেয়া হয়েছে। চাকরি হারানোর ভয়ে লকডাউন উপেক্ষা করে পোশাক শ্রমিকরা ঢাকায় ফিরছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!