[ দেশজুড়ে ]
পুলিশ পরিচয়ে যুবতীর সর্বনাশ করল যুবক
ছবি : সংগৃহীত
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক যুবতীর সর্বনাশ করেছেন আসাদুজ্জামান সাগর নামে এক যুবক। এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের আনিছুর রহমানের ছেলে।
শনিবার সকালে কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, এএসআই নুর আলী, এএসআই রকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তার বাড়ি থেকে তাকে আটক করেন।
তিনি আরো বলেন, আটক যুবক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক যুবতীর সম্ভ্রম কেড়ে নিয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!