ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

পিরোজপুরে সর্দি-কাশিতে ছাত্রের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৩১ মার্চ ২০২০
পিরোজপুরে সর্দি-কাশিতে ছাত্রের মৃত্যু
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জ্বর, সর্দি ও কাশিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের নিজ বাড়িতে ওই ছাত্রের মৃত্যু হয়। মৃত ওই ছাত্র এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন ওই ছাত্র। বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন স্বজনরা। চিকিৎসকরা তাকে হাসপাতালে আনতে বলেন। কিন্তু স্বজনরা তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করান। মঙ্গলবার ওই ছাত্র মারা যান।

Advertisement

তিনি আরো জানান, মরদেহের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

ইউএনও মো. নাজমুল আলম বলেন, মৃতের পরিবারসহ আশপাশের বাড়ির লোকজনদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের ১৪ দিন এভাবে থাকতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!