ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পারকী রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ড, ১২ যুবক-যুবতী আটক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২০
পারকী রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ড, ১২ যুবক-যুবতী আটক
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ১২ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে আনোয়ারা উপজেলার পারকি রিসোর্টে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন।

তিনি বলেন, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পারকী রিসোর্ট থেকে ১২ যুবক-যুবতীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, একই অভিযোগে পারকি রিসোর্ট থেকে গত বছরের মে মাসে ছয়জন ও অক্টোবরে ১০ যুবক-যুবতীকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!