ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

পাখির সঙ্গে বিস্কুট ভাগ করে খাচ্ছে কাঠবিড়ালি

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ৩০ নভেম্বর ২০১৯
পাখির সঙ্গে বিস্কুট ভাগ করে খাচ্ছে কাঠবিড়ালি
ছবি: সংগৃহীত

শুধু মানুষই নয় অন্য প্রাণীদের মধ্যেও যে সৌহার্দ্য ও ভাগাভাগির সম্পর্ক রয়েছে, এই প্রমাণ আবারো মিলেছে। এক কাঠবিড়ালির সঙ্গে পাখিদের খাবার ভাগ করে খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। সেখানে অসংখ্য মানুষ লাইক ও রিটুইট করছেন।

এতে দেখা গেছে, ওই কাঠবিড়ালি পেছনের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। সামনের পা দিয়ে ধরে আছে বিস্কুট। আর তার সামনেই দাঁড়িয়ে আছে কয়েকটি ছোট ছোট পাখি। এগুলোর মধ্যে দুটি পাখি কাঠবিড়ালির বিস্কুটের দিকে তাকিয়ে আছে। একটি পাখি আবার কাঠবিড়ালির ধরে রাখা বিস্কুটে ভাগ বসিয়েছে।

সুধা রমেন, আইএফএস নামের এক টুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট করা হয়। কারো ফরোয়ার্ড করা ছবিটি তিনি পোস্ট করেছিলেন। একইসঙ্গে এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফারকেও ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!