ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পাকিস্তানকে হারাতে আজ মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩, ২৪ জানুয়ারি ২০২০
পাকিস্তানকে হারাতে আজ মাঠে নামবে টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সনি ইএসপিএন।  

অপর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ জানুয়ারি।

এর আগে দশটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান আটটিতে এবং বাংলাদেশ দু’টি ম্যাচে জয়লাভ করে।

সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মো. মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/আরএ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!