ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী ডাক্তারকে শ্লীলতাহানি, যুবকের দণ্ড

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২০, ৩ ফেব্রুয়ারি ২০২০
নারী ডাক্তারকে শ্লীলতাহানি, যুবকের দণ্ড
ছবি : ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারকে শ্লীলতাহানির অপরাধে মো. আক্তার হোসেন নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. শাহিদা আক্তার এ দণ্ড দেন। 

আক্তার হোসেন দেবিদ্বার পৌর এলাকার মো. রুহুল আমিনের ছেলে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারের বাসায় গিয়ে ভিজিট কম দেয়াকে কেন্দ্র করে ওই ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগাল ও শ্লীলতাহানিমূলক আচরণ করেন আক্তার হোসেন। পরে ওই ডাক্তার উপস্থিত কয়েকজনের সহযোগিতায় বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. শাহিদা আক্তারকে অবগত করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্তার হোসেনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন ওই সহকারী কমিশনার।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারকে শ্লীলতাহানি অভিযোগে আক্তার হোসেন নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!