[ দেশজুড়ে ]
নাটোরে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল চার মাসের শিশুর
নাটোরে প্রাইভেটকারের সংঘর্ষ
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আয়রা মণি নামে চার মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আয়রা মণি রাজশাহীর বাঘা উপজেলার মণিপুরের আতিকুর রহমান সুজনের মেয়ে। আহতরা হলেন- দুই প্রাইভেটকারের চালক ও নিহত আয়রার পরিবারের তিনজন। তারা বাগাতিপাড়ায় থেকে ঢাকায় ফিরছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহিল বাকি জানান, বাগাতিপাড়ার শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান ও তার পরিবার। রেজুর মোড়ে তাদের প্রাইভেটকারের সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী আরেকটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু আয়রা মণি নিহত ও দুই চালকসহ পাঁচজন আহত হন।
এসআই আব্দুল্লাহিল বাকি আরো জানান, হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস মরদেহ ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!