ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষক-নির্যাতনকারীকে সামাজিকভাবে বয়কটের আহ্বান

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ২৫ নভেম্বর ২০১৯
ধর্ষক-নির্যাতনকারীকে সামাজিকভাবে বয়কটের আহ্বান
ছবি: ডেইলি বাংলাদেশ

‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্যকে ধারণ করে ভোলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে।

সোমবার সকালে ডিসি কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, নারী-শিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা বাড়ছে। এসব থেকে রেহাই পাচ্ছে না প্রতিবন্ধী নারী, শিশুরাও। প্রতিনিয়ত যানবাহন, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতনের শিকার হচ্ছে তারা।

বক্তারা আরো বলেন, ১০ মাসে সারাদেশে ১২৫৩ জন নারী-শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতা বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। পাশাপাশি ধর্ষক-নির্যাতনকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

Advertisement

মানববন্ধনে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, তারুণ্যের কন্ঠস্বর প্লাটর্ফর্মের জেলা সমন্বয়কারী আদিল হোসেন, ত্রপা হালদার, চামেলী বেগম, সংগীত শিল্পী আঁখি পাল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!