ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

থানার ৫শ’ গজ দূরের স্কুলে চুরি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২ জানুয়ারি ২০২০
থানার ৫শ’ গজ দূরের স্কুলে চুরি
ফাইল ছবি

লালমনিরহাটের আদিতমারীতে থানা থেকে মাত্র ৫শ’ গজ দূরের আদিতমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে।

বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা কেটে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, বায়োমেট্রিক হাজিরা মেশিন, সাউন্ড বক্স ও টাকা নিয়ে গেছে চোরচক্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিলতা পাল বলেন, বুধবার ছুটির পর অফিসে তালা দিয়ে বাসায় যাই। সকালে স্কুলে এসে তালা খুলতে গিয়ে দেখি তালার হুক কাটা। পরে শিক্ষকদের নিয়ে ভেতরে ঢুকে দেখি সব এলোমেলো। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, সীমানা প্রাচীর না থাকায় রাতে স্কুলের বারান্দায় জুয়াড়ি-মাদকসেবীদের আড্ডা বসে। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুকুল চন্দ্র রায় ডেইলি বাংলাদেশকে বলেন, এভাবে মূল্যবান মালামাল চুরি হলে মানসম্মত শিক্ষা হুমকির মুখে পড়বে।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

আদিতমারীর ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দীন বলেন, চুরির বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!