ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বকের কালো দাগ ছোপ দূর হবে চার উপাদানেই!

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ১৬ এপ্রিল ২০২০
ত্বকের কালো দাগ ছোপ দূর হবে চার উপাদানেই!
ছবি: মুখের দাগ ছোপ

কালো দাগ ছোপ ত্বকের সব সৌন্দর্যই যেন নষ্ট করে দেয়! দুটি কারণে ত্বকে এমন দাগ দেখা দেয়- ক্ষতচিহ্ন এবং হাইপারপিগমেন্টেশন। 

যাদের ত্বক বেশি তৈলাক্ত ও ব্রণপ্রবণ তাদের হাইপারপিগমেন্টেশন হওয়ার ঝুঁকিও রয়েছে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনার রান্নাঘরে থাকা উপাদান দিয়েই ত্বকের কালো দাগ দূর করতে পারবেন সহজ উপায়ে-

১. উজ্জ্বলতা বাড়াতে পেঁপে

Advertisement

প্রাকৃতিকভাবে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়ায় পেঁপে। এই ফলে থাকা অ্যাসিড এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের নিস্তেজ ও মরা কোষ দূর করে পেঁপে। এতে ত্বকের কালো দাগ দূর হয়।

২. হলুদের ব্যবহার

হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও হলুদ ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। হলুদের সঙ্গে সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ব্যবহার করুন। ম্যাসেজ করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করতে পারেন। এটি ত্বক উজ্জ্বল করে।

৩. বাদাম তেল লাগান

আমন্ড অয়েল বা বাদামের তেল খনিজ এবং ভিটামিনে পরিপূর্ণ। এতে উপস্থিত ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিনের ত্বক পরিচর্যার উপকরণ হিসেবে বাদামের তেল ব্যবহার করুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন।

৪. টকদই

কালো দাগ দূর করতে টকদইয়ের জুড়ি মেলা ভার। ত্বকের মরা কোষ দূর করে উজ্জ্বলতা বাড়ায় টকদই। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। মধু বা ওটমিলের সঙ্গে টকদই মিশিয়ে ফেস মাস্ক তৈরি করে এটি মুখে ব্যবহার করুন। 

নিয়মিত এসব উপাদান ত্বকে ব্যবহার করলেই জেদি কালো দাগ ছোপ অল্প কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যাবে। 

সূত্র: ফেমিনা

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!