ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডোরিয়ানের পর ধেয়ে আসছে নতুন ঝড়!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ১৪ সেপ্টেম্বর ২০১৯
ডোরিয়ানের পর ধেয়ে আসছে নতুন ঝড়!
ছবি: সংগৃহীত

প্রলয়ঙ্করী হারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামা দ্বীপপুঞ্জ লণ্ডভণ্ড হওয়ার পর আবারো  নতুন করে সেখানে নতুন ঝড়ের আবাস পাওয়া যাচ্ছে। 

জানা গেছে, নিম্নচাপের ফলে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রপিকাল ডিপ্রেশন নাইন, দুদিনের মধ্যে ট্রপিকাল সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। এরইমধ্যে বাহামাতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। হচ্ছে ভারী বৃষ্টিপাত।
 
শনিবার সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।

ঝড়ের প্রভাবে বাহামাতে বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা কার্ল স্মিথ বলেন, নতুন ঝড়ের কারণে ডোরিয়ানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৎপরতা ব্যাহত হবে। গ্র্যান্ড বাহামা ও গ্রেট অ্যাবাকোর মতো দুর্গত দ্বীপে ত্রাণ পাঠানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

তবে ঝড়ে বাহামার খুব বেশি ক্ষতির আশঙ্কা না করে তিনি বলেন, সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।
 
ডোরিয়ানের কারণে বাহামাতে প্রায় ১৩ শ মানুষ নিখোঁজ রয়েছেন। অন্তত ১৫ হাজারের প্রয়োজন জরুরি খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসেবা।

১ সেপ্টেম্বর ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগে বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে হারিকেন ডোরিয়ান। হারিকেনের আঘাতে সেখানে  অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রশাসন বাহামাতে ৪০ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!