ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে পঙ্গপাল সদৃশ পোকার হানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৩০ এপ্রিল ২০২০
টেকনাফে পঙ্গপাল সদৃশ পোকার হানা
পঙ্গপাল সদৃশ পোকা

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন বাড়িতে হানা দিয়েছে পঙ্গপাল সদৃশ শত শত পোকা। দেখতে ফড়িং এর মতো এসব পোকা দল বেধে গাছের পাতা ও ডালে বসে একের পর এক পাতা খেয়ে ফেলছে। এতে উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, টেকনাফের লম্বরী এলাকায় এক ছাত্রলীগ নেতার বাড়ির আঙ্গিনায় এ পোকা হানা দেয়। আম গাছ, তেরশল গাছসহ অসংখ্য গাছের পাতা নষ্ট করে ফেলেছে। কোথাও কোথাও শাখা ছাড়া কোনো পাতা নেই। আবার কিছু পাতা পোকায় খাওয়ার মতো ছিদ্র, কিছু পাতা ঝলসে গেছে।

কাঁচা পাতা খাচ্ছে শত শত পঙ্গপাল সদৃশ পোকা

বাড়ির মালিক সোহেল সিকদার বলেন, ১৮ এপ্রিল থেকে পোকাগুলোকে গাছের পাতায়, ডালে বেশি দেখতে পাচ্ছি। আমি একটি আম গাছের নিচে ঝোপে আগুন ধরিয়ে পোকা দমনের চেষ্টা করেছিলাম। কাজের কাজ কিছুই হয়নি। পরে প্রতিটি গাছে কীটনাশক স্প্রে করি, এখন অনেকটা কমে গেছে।

টেকনাফের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, পোকার ছবি দেখে আমরাও ধারণা করেছিলাম পঙ্গপাল। পরে কক্সবাজার অফিস থেকে নিশ্চিত করা হয়েছে এগুলো পঙ্গপাল নয়। পঙ্গপালের পাখা থাকে ও সহজে উড়তে পারে। এটির তেমন পাখা দেখা যায়নি। এগুলো লাফাতে পাড়ে, উড়তে পারে না। তবে যেহেতু কাঁচা পাতা খেয়ে ফেলছে, এ পোকা নিঃসন্দেহে ক্ষতিকর। এ ধরনের পোকার ছড়িয়ে পড়া ঠেকাতে কীটনাশক স্প্রে করা হচ্ছে। এখন অনেকটা কমে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!