ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে ছয় শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২০
ঝিনাইগাতীতে ছয় শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি : ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে একসঙ্গে ছয় শতাধিক শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। 

উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দ্য প্যাসিফিক ক্লাব এ আয়োজন করে।

এ সময় বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, যিদনী মডেল স্কুলের সহকারী শিক্ষক ও সাংবাদিক জাহিদুল হক মনির, আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল প্রমুখ।

প্রতিযোগিতায় পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরা ২০ জনকে পুরস্কার দেয়া হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল জানান, সীমান্তবর্তী এ উপজেলায় পিছিয়ে থাকা শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ভাষা দিবসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এআর/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!