ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘরের চালে আছড়ে পড়ল হেলিকপ্টারের দরজা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১ এপ্রিল ২০২০
ঘরের চালে আছড়ে পড়ল হেলিকপ্টারের দরজা
ঘরের চালে আছড়ে পড়ল হেলিকপ্টারের দরজা

মানিকগঞ্জের সিংগাইরে শায়েস্তা ইউপির বেগুনটিউরীতে একটি বসতবাড়ির ওপর ভেঙে পড়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের দরজা। 

বুধবার দুপুর পোনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

গৃহকর্তার ভাই ইউসুফ আলী জানান, দরজাটি প্রথমে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে রান্নাঘরের চালের ওপর পড়ে। এতে তেমন কোন ক্ষতি হয়নি।

সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, দরজা উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিমানবাহিনীর একটি টিম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!