ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাংনীতে ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১৫ জানুয়ারি ২০২০
গাংনীতে ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন
ছবি : ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।

বুধবার বেলা ১১টায় গাংনীর ইউএনও দিলারা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা ক্রীড়া শিক্ষা অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক হাসান আল নূরানী, সহকারী শিক্ষক হুমায়ূন কবির সুমন প্রমুখ।

মেহেরপুর জেলা ক্রীড়া শিক্ষা অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ওই ক্রিকেট প্রশিক্ষণে মোট ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!