ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

গলফার সিদ্দিকুরের বাবা মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ২ এপ্রিল ২০২০
গলফার সিদ্দিকুরের বাবা মারা গেছেন
বাবার সঙ্গে গলফার সিদ্দিকুর রহমান -ছবি : সংগৃহীত

বেশ কিছু দিন অসুস্থ থাকার পর মারা গেলেন গলফার সিদ্দিকুর রহমানের বাবা মোহাম্মদ আফজাল হোসেন। বুধবার রাতে মিরপুরের মাটিকাটার বাসায় ৭৫ বছর বয়সে মারা যান তিনি।

আজ সকালে জানাজা শেষে তাকে মিরপুরের মানিকদি করবস্থানে দাফন করা হয়েছে।সিদ্দিকুর রহমানের পরিবারের ইচ্ছা ছিল তাকে মাদারীপুরের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদল করতে হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আধা ঘন্টা আগেও আফজাল হেসেন ফোনে ছেলের খোঁজখবর নিয়েছিলেন। সিদ্দিকুরের বাবা-মা অন্য তিন ভাইকে নিয়ে মাটিকাটার বাসায় থাকেন। সেখান থেকেই ফোনে তিনি সিদ্দিকুরের খবর নিয়েছিলেন।

এরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত আফজাল হোসেনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুকালে আফজাল হোসেন স্ত্রী ফিরোজা বেগম ও চার ছেলে রেখে গেছেন। যাদের একজন বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর বিজয়ী গলফার সিদ্দিকুর। রহমান। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!