ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
খুলনায় দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি

খুলনায় দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে শহরের খালিশপুর নর্থওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন খালিশপুরের আলমডাঙ্গার মনির হোসেনের ছেলে। তিনি প্রকল্পটির শ্রমিক ছিলেন।

খালিশপুর থানার ওসি মো. সাব্বিরুল আলম বলেন, দুপুরে ইমরান কাজ করার সময় পাশের একটি দেয়াল তার ওপর ধসে পড়ে। এতে তিনি গুরুতর জখম হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!