[ বিনোদন ]
কেমোথেরাপির পর এন্ড্রু কিশোরের রেডিওথেরাপি শুরু
এন্ড্রু কিশোর
প্রায় ছয় মাস চিকিৎসা নেয়ার পর অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মার্চের শেষের দিকে দেশে ফেরার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি।
জানা যায়, এরইমধ্যে ছয়টি ধাপে কেমোথেরাপি দেয়া হয়েছে তাকে। এরপর বুধবার থেকে তার রেডিওথেরাপি শুরু হয়েছে।
এ বিষয়ে আরো জানা যায়, প্রথম পর্যায়ের সব কেমো দেয়ার পর পরীক্ষা হলেও এন্ড্রু কিশোরের শরীরে ক্যানসারের প্রভাব রয়ে গেছে। এ কারণে তার শরীরে রেডিওথেরাপি দেয়া শুরু হয়েছে। এপ্রিল মাসজুড়ে ২০টি থেরাপি নেয়ার পর চিকিৎসকেরা ফের পরীক্ষা করবেন। তারপর মে মাসে দেশে ফিরতে পারবেন এই প্লেব্যাক সম্রাট।
এন্ড্রু কিশোরের পারিবারিক সুত্রে জানা যায়, আগের তুলনায় ভালো আছেন তিনি। হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন।
প্রসঙ্গত, গত বছরের ৯ সেপ্টেম্বর ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এনএ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!