[ দেশজুড়ে ]
কিশোরীকে ধর্ষণ করে ফাঁসলেন হোটেল ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুরে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ মামলায় এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বেলাল হাওলাদার ওই উপজেলার গালুয়া ইউপির পাকাপুল গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বেলালের বাড়িতে ওই কিশোরী দীর্ঘদিন ধরে কাজ করছিলো। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বেলাল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে তাকে বিয়ের জন্য চাপ দেয় ধর্ষণের শিকার কিশোরী। কিন্তু বেলাল রাজি না হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এমনকি পরিবারসহ তাকে গ্রামছাড়া করার হুমকিও দেন।
আবুল কালাম আজাদ আরো বলেন, ধর্ষণের শিকার কিশোরীর করা মামলায় রাতেই বেলাল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!