কিন্ডেল কিড এডিশন ই-বুক রিডার এনেছে অ্যামাজন
শিশুদের পড়ার জন্য কিন্ডেল কিড এডিশন ই-বুক রিডার এনেছে অ্যামাজন। এতে রয়েছে এক হাজারের বেশি শিশুতোষ বই। তাছাড়া রয়েছে এক্স-রে টুল নামের একটি ফিচার। এখান থেকে শিশুরা তাদের পছন্দমতো বই ডাউনলোড করতে পারবে।
এই ফিচারটির সাহায্যে শিশুরা শব্দের অর্থ জানতে পারবে। শব্দভাণ্ডার বাড়াতে ওয়ার্ড লিস্টও তৈরি করতে পারবে। শব্দ বা বাক্য বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারবে। অভিভাবকরাও চাইলে স্ক্রিন টাইম লিমিট নির্ধারণ করে দিতে পারবেন।
এছাড়াও এতে রয়েছে বিল্ট-ইন ডিকশনারি ও ওয়ার্ড ওয়াইজ নামের একটি ফিচার। ওয়ার্ড ওয়াইজের মাধ্যমে বইয়ে কোনো কঠিন অর্থ স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। বই সার্চ করার সুবিধা দিতে অ্যামাজনের সার্চ ইঞ্জিনেও পরিবর্তন আনা হয়েছে। লেখকের নাম বা সঠিক বানান ছাড়াই বই খুঁজে নেয়ার সুবিধাও থাকবে। তবে এতে উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ মিলবে না।
তাছাড়া কিন্ডল কিডস ডিভাইসটি থাকবে নীল, বেগুনি, রংধনু পাখি এবং স্পেস স্টেশন বিকল্প সহ চারটি ভিন্ন কেস ডিজাইনে। এক বছরের সাবস্ক্রিপশন সেবা ও দুই বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ফ্রিটাইম আনলিমিটেডের মিলবে ২০ হাজার বই, ভিডিও ও অ্যাপ ব্যবহারের সুবিধা।
এটির দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ ডলার। তবে বান্ডেল অফারসহ চাইলে খরচ করতে হবে ২০০ ডলার। ইতোমধ্যে এটির প্রি-অর্ডার শুরু হয়েছে। চলতি বছর ৩০ অক্টোবরে বইটি বাজারে আসবে।
তথ্যসূত্র- দ্য ভার্জ