[ দেশজুড়ে ]
কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বন্দীর মৃত্যু হয়েছে।
নিহত মো. এনামুল হক বাবুল পটুয়াখলীর মির্জাগঞ্জের আবদুল মান্নান হাওলাদারের ছেলে। তিনি তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় ২০১৭ সালের ১৪ জুন থেকে কারাবন্দী ছিলেন।
কারাগারের ডেপুটি জেলার মো. জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাড়ে ১০টায় বাবুল হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতাল, পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই বন্দীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।
.png)
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!