ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

করোনায় এনবিআরের ডেপুটি কমিশনারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৯ জুন ২০২০
করোনায় এনবিআরের ডেপুটি কমিশনারের মৃত্যু
ফাইল ফটো

করোনাভাইরসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর-কমিশনার শুধাংশু কুমার সাহা মারা গেছেন। 

এনবিআরের কর কমিশনার বজলুল কবির ভুঁইয়া মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধাংশু কুমার সাহার স্ত্রী এবং ছয় বছরের কন্যাও করোনায় আক্রান্ত।

জানা গেছে, শুধাংশু করোনায় আক্রান্ত হওয়ার পর গত দুই সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২৭তম বিসিএসে প্রথম হওয়া এ মেধাবী কর্মকর্তা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!