[ খবর ]
করোনার প্রভাবে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত
টিকা দেয়া হচ্ছে শিশুকে। ছবি- ডেইলি বাংলাদেশ
করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৮ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরুর কথা ছিল। রাজধানীসহ সারাদেশে ৩ সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!