কঠিন গ্রুপে বার্সা, রিয়ালের সঙ্গী পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মোনাকোয় ২০১৯-২০ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়। বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বার্সেলোনা। রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপসঙ্গী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
গতবার লিভারপুলের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়া বার্সেলোনা এবার পড়েছে 'এফ' গ্রুপে। তাদের সঙ্গী জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলান ও চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাহা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টারের সঙ্গে গতবারও একই গ্রুপে পড়েছিল এরনেস্তো ভালভেরদের দল বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ:
গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গালাতাসারাই
গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড
গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেভ, আতালান্তা
গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোতিভ মস্কো
গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্ক, হেঙ্ক
গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা
গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিওঁ, লাইপজিগ
গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভালেন্সিয়া, লিল
ডেইলি বাংলাদেশ/আরএ