[ খেলা ]
এবার ছিটকে গেলেন মার্সেলো
ছবি: সংগৃহীত
এবার ইনজুরিতে মার্সেলো। পিঠে চোটের কারণে ভুগছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে এবার মার্সেলোর সার্ভিস পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
চোটটা পেয়েছিলেন গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে। খেলার এক পর্যায়ে বল আটকাতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে পূণরায় খেলা চালিয়ে গিয়েছিলেন। তারপরই আসে বিপত্তি।
চ্যাম্পিয়নস লিগে আজ রাত একটায় পিএসজির মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। মার্সেলোর জায়গায় এই ম্যাচে খেলতে পারেন ফেরল্যান্ড মেন্ডি।
চোটের কারণে আগেই ছিটকে গেছেন ইসকো, লুকা মদ্রিচ, ফেদে ভালভার্দে ও মার্কো অ্যাসেনসিও।
ডেইলি বাংলাদেশ/সালি
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!