[ শিক্ষা ]
এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করলো ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়
এবার করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করােনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ক্যাম্পাস খােলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তবে এ সময়ে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে। নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরােধ সেল’ এর সাথে যােগাযােগকরা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!