ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগৈলঝাড়ায় মাদকসম্রাট সরোয়ার গ্রেফতার

বরিশাল প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০
আগৈলঝাড়ায় মাদকসম্রাট সরোয়ার গ্রেফতার
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়া থানা-পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি সরোয়ার সরদারকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। 

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপজেলার অগৈলা ইউপির পশ্চিম সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার। 

গ্রেফতারের পরপরই রাতে এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রোববার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে এসআই মনিরুজ্জামান বলেন, শনিবার রাতে এসআই নাছির উদ্দিনের নেতৃত্বে ফোর্স নিয়ে মাদকসম্রাট সরোয়ার সরদারকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!