[ আন্তর্জাতিক ]
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুতি বিদ্রোহী নিহত
ছবি: সংগৃহীত
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনায় দেশটির হুতি বিদ্রোহী বাহিনীর অন্তত ৮০ সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। দেশটির সেনাবাহিনীর প্রেস অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
এরমধ্যে আল বাদায়া প্রদেশের কোয়ানিয়াহ অঞ্চলেই ৬০ জন বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া মারিব প্রদেশের সুর্ভাহ অঞ্চলে সৌদি আরবের নেতৃত্যাধীন জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে আরো ২০ বিদ্রোহী।
বিবৃতিতে আরো জানানো হয় যে, আল-হুদায়দা প্রদেশে সরকারি বাহিনী হুতিদের একটি ড্রোনও ভূপাতিত করেছে।
ইয়েমেনে গত ২০১৪ সাল থেকেই ভয়াবহ গৃহযুদ্ধ চলে আসছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির সরকারকে উৎখাতের লক্ষ্যে রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশ দখলে নেয়ার পর থেকেই এর সূত্রপাত।
তবে ২০১৫ সালে সৌদি নেতৃত্যাধীন জোট বাহিনী হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালানো শুরু করলে তারা পিছপা হয় এবং যুদ্ধের ব্যাপকতা বহুগুণ বৃদ্ধি পায়। চলমান এই যুদ্ধের কারণে চরম দূর্ভিক্ষের শিকার দেশটি প্রায় ধ্বংসের মুখে উপনিত হয়েছে।
সূত্র: আনাদলু এজেন্সি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!