ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভাইরাল নিউজ ]

প্রধান উপদেষ্টার দেশ ছাড়ার খবরে যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০, ৯ অক্টোবর ২০২৪
প্রধান উপদেষ্টার দেশ ছাড়ার খবরে যা বললেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার রাতে এ নিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন।

ছড়িয়ে পড়া ওই গুজব নিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও।’

Advertisement

ফেসবুকে দেওয়া এই পোস্ট নিছকই মজা করে লিখেছেন কি-না, তা বলেননি তিনি। তবে ওই পোস্টের শেষে আসিফ মাহমুদ লেখেন, ‘সোর্স: চালাই দেন।’

রাতভর গুজবের পর এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই আসিফ মাহমুদ এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!